Sun. Jun 7th, 2026

15খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা স্টেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীর গুলিতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগস্টাফ ক্যাম্পাসে বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে ক্যাম্পাস পুলিশ প্রধান গ্রেগরি ফোলার জানিয়েছেন। গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম স্টিভেন জোনস। তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী। পুলিশ কর্মকর্তা ফোলার বলেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের সময় বন্দুক বের করে গুলি চালান জোনস। আহত তিনজনের শরীরে একাধিক গুলি লেগেছে। তাদের ফ্ল্যাগস্টাফ মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে প্রাণহানির ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট বারাক ওবামার গত সপ্তাহে ওরিগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ছাত্রাবাসের পাশে পার্কিং এলাকায় গভীর রাতে গুলির এই ঘটনা ঘটে বলে নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন। তবে কী নিয়ে এই সংঘর্ষ সে বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *