Sun. Jun 7th, 2026

16খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : সিরিয়ার আকাশসীমার নিরাপত্তার বিষয়ে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পেন্টাগন এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পৃথকভাবে সিরিয়ায় হামলা চালাচ্ছে। তাই দুই দেশের মধ্যে সংঘর্ষ বাঁধার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র সংগঠন ন্যাটো তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে।
সিরিয়া ইস্যু নিয়ে গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভিডিও কনফেরান্সের মাধ্যমে আলোচনা হয়। কিন্তু তারপর মস্কো এ বিষয়ে আর কিছু জানায়নি।
পেন্টাগন জানায়, সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার সাথে সংঘর্ষ এড়াতে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, রাশিয়া ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলার পরিবর্তে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারবিরোধী গোষ্ঠীর ওপর বেশি বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও ন্যাটোর। কিন্তু মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *