খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ তুরস্কের রাজধানী আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে
দুটি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই একটি শান্তি মিছিলে অংশ গ্রহণ করতে আসা লোক বলে বার্তা সংস্থা দোগানের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন।
