Sat. Jun 6th, 2026

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ চীনে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 87কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার আনহুই প্রদেশের ইউহু শহরে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দুর্ঘটনাবশত একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে রেস্টুরেন্টে আগুন ধরে যায়। তবে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এর আগে আগস্ট মাসে দুটি কেমিক্যাল হাউজে বড় ধরনের বিস্ফোরণে দেড় শতাধিক লোকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *